নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৫:৪৪
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক যুবক আত্মহত্যা করেছেন।  
 
জানা গেছে, শুক্রবার বেলা ১২ টায় উপজেলার ডাঙ্গী গ্রামে মাসুদ ব্যাপারী (২২) পরিবারের কাছে নেশার টাকা না পেয়ে ঘরের আড়ায় লুঙ্গি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি একই গ্রামের বাসিন্দা।
 
পরিবার জানায়, মাসুদ ৭/৮ বছর ধরে মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য তিনি বাবা-মাকে মারধর করতেন। সকালে মাসুদ টাকা চেয়ে না পেয়ে তার মা মর্জিনা বেগমকে বটি দিয়ে কোপাতে যায়। এবং বলে আমাকে টাকা দিলে না আজ মরে যাবো। এরপর পরিবারের সদস্যরা কাজে চলে যায়। কাজ থেকে ফিরে এসে শোবার ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
 
সদরপুর থানার এসআই মিজানুর রহমান এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি বলে জানায়।