মাস্তিজাদের জন্য নগ্ন হলেন বীর দাস

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৬:১১
চরিত্রকে বাস্তবানুগ করতে কত কিছুই না করতে হয় অভিনেতাদের। তাই বলে নগ্ন হয়ে জগিং, তাও পথচলতি মানুষের সঙ্গে! কথাটা শুনে নাক কুঁচকাতে পারেন আপনি, কিন্তু সেটাই হাসি মুখে করে দেখিয়েছেন মাস্তিজাদের কমেডি অভিনেতা বীর দাস।
 
সম্প্রতি এক সাক্ষাতকারে এ কথা স্বীকার করেছেন বীর দাস। তবে এমন দৃশ্যে আর অভিনয় করবেন না বলে দাবীও জানিয়েছেন তিনি। সূত্র- ইন্ডিয়া ডটকম।
 
বীরের কথায়, ‘বিকেলে সাড়ে চারটার দিকে সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়ানো খুবই অস্বস্তিকর। আমি তো গোটা ব্যাপারটায় ঘাবড়ে গিয়েছিলাম তখন, আর যারা আমাকে দেখছিলো তারাও ভয় পেয়ে যাচ্ছিলো। এমন দৃশ্যে অভিনয় এই জীবনে আর না।’
 
মাস্তিজাদের একটি দৃশ্যে এক পরস্ত্রীর সঙ্গে যৌনমিলনের সময় হঠাৎ সেখানে এসে পড়েন ওই মহিলার স্বামী। এতে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ব্যালকনি দিয়ে ঝাঁপিয়ে পরে দৌড়াতে শুরু করেন বীর দাস। পালানোর সময় কাপড় পরতেও ভুলে যান তিনি।