প্রতি কলড্রপে ১ মিনিট ক্ষতিপূরণ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৭:১১
 
মোবাইল ফোনে প্রতি কলড্রপে এক মিনিট করে ক্ষতিপূরণ দিতে অপারেটরগুলোকে নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কমিশনের সচিব সরওয়ার আলম জানান, কলড্রপের ক্ষতিপূরণ দিতে গত ১৯ জানুয়ারি ওই নির্দেশনা তারা পাঠিয়েছেন।
 
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সাধারণ সম্পাদক নুরুল কবির বিটিআরসির নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘কীভাবে এটা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে অপারেটরদের সঙ্গে বিটিআরসির একটি বৈঠক আয়োজন করতে চিঠি পাঠিয়েছি।’
 

সরকারের দুই বছর পূর্তিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, “কতোখানি কলড্রপ হলো, আর কতো মিনিট ফেরত দেওয়া হলো- বিটিআরসি যেন যথাযথভাবে মনিটরিং করে, সে বিষয়ে নির্দেশনাও দেওয়া হবে।”