‘বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা নেই’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২০:০২
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে এখন মানুষের বাক স্বাধীনতা নেই। ভোটের অধিকার ও সংগঠন করার অধিকার নিয়ে নেয়া হয়েছে।’
 
শুক্রবার বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি আয়োজিত শহরের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভা শেষে অর্ধশতাধিক লোক বিএনপিতে যোগ দেন। মির্জা ফখরুল তাদের বরণ করে নেন।
 
এ সময় তিনি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
 
এর আগে সকাল ১০ টায় জেলা বিএনপি একটি বর্ধিত সভা করে। এতে জেলা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সভাপতিত্ব করেন।
 
এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন।