লুৎফর হাসানের গানে অন্তু ও মাশিয়াত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২০:৪৫
ঘুড়ি খ্যাত গায়ক লুৎফর হাসানের পঞ্চম অ্যালবামের টাইটেল সং ‘বন্ধু তোমার ছুটি মেলে না’ গানের মডেল হলেন অন্তু ও মাশিয়াত।
 
ভিডিও পরিচালনা করেছেন ফাহাদ খান। আসিফ ইকবালের লেখা এ গানে কম্পোজিশন করেছেন প্রীতম হাসান।
 
মিউজিক ভিডিওটি নিয়ে ফাহাদ খান বলেন, গানটি এক দম্পতির সুখ দুঃখের গল্প নিয়ে তৈরি। আমরা সেভাবেই চিত্রায়ন করেছি। ‘বন্ধু তোমার ছুটি মেলে না, গানটি আসছে ভ্যালেন্টাইন উপলক্ষে গানচিল মিউজিকের ব্যানারে। ভিডিওটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও গানচিল মিউজিকেরর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে শিগগিরই।