আসছে কম্পিউটারের বিকল্প ৬ জিবি র‍্যামের স্মার্টফোন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ০৯:৩৫
কম্পিউটারের বিকল্প এক স্মার্টফোন আনতে যাচ্ছে সুইডেনের হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিমেটিয়াম। এতে ৬ জিবি র‍্যাম ও ২৪ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকবে।
 
ডিভাইসটি তৈরির জন্য সিমেটিয়াম এক প্রজেক্ট হাতে নিয়েছে। এতে ১২ লাখ ৫০ হাজার ডলার জমা পড়েছে। ফলে শিগগিরই স্মার্টফোনটি তৈরির কাজ শুরু করবে সিমেটিয়াম। সূত্র- গিজমোচায়না।
 
ডিভাইসটিতে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন ৪ থাকবে। প্রসেসর হিসেবে এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২৯। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো।
 
৬ জিবি র‍্যামের এই ফোন ৬৪, ১২৮ ও ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।
 
স্মার্টফোনটিতে ভিডিও ও ছবি তোলার জন্য ২৪ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
 
দীর্ঘক্ষণ চার্জ সুবিধার জন্য ডিভাইসটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। ডিভাইসটি ফোরজি ও ইউএসবি সিপোর্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি সমর্থন করবে।