বার্সেলোনার ব্রাজিল তারকা নেইমারকে দলে নিতে ১৯০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।
মেসি-রোনালদোর সঙ্গে এবার ফিফা বর্ষসেরার মঞ্চে ছিলেন নেইমার। আর বার্সেলোনাও নেইমারের রিলিজ ক্লজের মূল্য বাড়িয়ে ১৯০ মিলিয়ন ইউরো করেছে। রিয়াল মাদ্রিদ নেইমারকে দলে নিতে এই অর্থ খরচ করতেও প্রস্তুত আছে। শুধু তাই নয় রিয়াল এই ব্রাজিলিয়ানকে তাদের ক্লাবের প্রধান তারকা হিসেবে বিবেচিত হবে এবং তার বেতন হবে সবচেয়ে বেশি। অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট, নেইমারকে দলে নিতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় তারকায় পরিণত হবেন। সেক্ষেত্রে তার রিয়াল ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
এর আগে শোনা গিয়েছিল ব্যালন ডি অরের অনুষ্ঠানের আগে নেইমারের বাবা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের প্রতিনিধির সঙ্গে। তবে নেইমার সিনিয়র এই ধরণের খবর অস্বীকার করে বলেছেন, ২০১৯ সাল পর্যন্ত নেইমারের বার্সার সঙ্গে চুক্তি রয়েছে এবং এই বছরের শেষে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। মার্কা।
