ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার এক শোকবাণীতে তিনি বলেন, তার মৃতুতে আওয়ামী লীগ দীর্ঘ দিনের পরীক্ষিত, ত্যাগী এবং নিবেদিত প্রাণ একজন নেতাকে হারাল।
শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের ৭৫ পরবর্তী দুঃসময়ে ঢাকা মহানগর আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে এম এ আজিজের ভূমিকা ছিল অপরিসীম। মহান মুক্তিযুদ্ধ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মরহুমের সাহসী ভূমিকার কথা জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগে আক্রান্ত হয়ে এম এ আজিজ ইন্তেকাল করেন।-বাসস।
