বাংলাদেশে চালু হচ্ছে এম-জ্যামস

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৫:৫৯
বাংলাদেশে চালু হচ্ছে অনলাইনে গান শোনার অ্যাপ এম-জ্যামস। মোবিমিডিয়া মোবাইল কন্টেন্ট ও সনি মিউজিক পূর্ব-দক্ষিণ এশিয়ায় বিপুল জনপ্রিয়তা পাওয়া অ্যাপটি চালু করতে যাচ্ছে।
 
অ্যাপটি চালু হলে সনি মিউজিক লাইব্রেরী ও ওয়ারনার মিউজিক থেকে গান শোনার সুবিধা পাবেন বাংলাদেশের সংগীত অনুরাগীরা।
 
এ ব্যাপারে সনি মিউজিক ভারত ও মধ্য প্রাচ্যের প্রেসিডেন্ট শ্রীধর শুভ্র মনিয়ম জানিয়েছেন, ‘ডিজিটাল ব্যবসা বাণিজ্যের জন্য মোবিমিডিয়া একটি বিশেষ সেবা বরাদ্দ রাখতে যাচ্ছে, যার ফলে অনলাইনে গান শোনা, আর্টিস্ট ইমেজ, মিউজিক ভিডিও, রিং ব্যাক টোন এবং গান ডাউনলোড করা যাবে।
 
মোবিমিডিয়ার আঞ্চলিক প্রধান ক্যামেরন জ্যাকসান জানান, ‘আমরা ব্যবসায়িক অংশীদার ও ভোক্তা উভয়ের জন্যই লাইসেন্সিং সমস্যার সমাধান করতে যাচ্ছি। এখন ব্যবসা বাণিজ্যে আন্তর্জাতিক মিউজিকের জন্য ডিজিটাল কমিউনিকেশনের সুযোগ থাকবে। তাছাড়া টেলিযোগাযোগ সেবার মাধ্যমে বাংলাদেশি মার্কেটে লাইসেন্স কন্টেন্টের সদ্ব্যবহার করা সম্ভব হবে। বাংলাদেশে মানুষজন এখন এম-জ্যামস মিউজিক স্টোরের মাধ্যমে সহজেই আন্তর্জাতিক মিউজিক শুনতে অথবা কিনতে পারবে।’