শাবি শিক্ষকের গাড়ি চাপায় শিক্ষকসহ নিহত ২

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৮:২৩
 
সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গাড়ি চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফটকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।
 
নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মো. আতাউর রহমান ও জগন্নাথপুরের কারবিয়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৬০)। এ দুর্ঘটনায় আহত সেলিনা পারভিন নামে এক তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ওসি বলেন, ‘বেলা ১২টা দিকে বিশ্বিবদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম নিজের নতুন কেনা গাড়ি চালানো শিখছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরেক একজনের মৃত্যু হয়।’