ঘন কুয়াশায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৮:৩৭
নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার দুন্দিবাড়ী আহেলের বাজার এলাকার মহির উদ্দীনের ছেলে লাবলু (১৯) ও রবিউল ইসলামের ছেলে শাহীন (১৭)।
 
জানা গেছে, সকাল সাড়ে ১১ টার দিকে মোটর সাইকেলে করে তারা জলঢাকা শহরে আসছিলেন। দুন্দিবাড়ি এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনই মারা যায়।
 
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান এনাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।