মুম্বাইয়ে গুগলের ফ্রি ওয়াইফাই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৮:৪৮
ভারতের মুম্বাইয়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল। শুক্রবার নগরের কেন্দ্রীয় রেল স্টেশনে উচ্চ গতির এই ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এবছরের শেষে নাগাদ গুগল ইন্ডিয়া ও দেশটির রেল সংস্থার অঙ্গ সংস্থা রেলটেল ব্যস্ততম ১০০ স্টেশনে ওয়াইফাই চালু করবে। পর্যায়ক্রমে ৪০০ স্টেশনে এই সেবা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে গুগলের।
 
গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউয়ে গুগলের হেড অফিসে গিয়ে বিনামূল্যে ওয়াইফাইয়ের এই ঘোষণা দেন। সেখানে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের সঙ্গেও দেখা করেছিলেন মোদী। সূত্র: এনডিটিভি