যুক্তরাষ্ট্রে ২০১৪ সালে পারমাণবিক অস্ত্রসজ্জিত একটি ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, ২০১৪ সালের ১৭ মে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে। তিনজন বিমান সেনার ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয় ক্ষেপণাস্ত্রটি।
এই ঘটনায় মিনিটম্যান III নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি তার উৎক্ষেপণের যায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে গোপনীয়তা কারণ দেখিয়ে এর বেশি কিছু জানানো হয়নি।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ১৬ মে ২০১৪ তারিখে 'অকেজো' হয়ে পড়েছিল ক্ষেপণাস্ত্রটি। পরে সেটির ত্রুটি সারাতে গিয়ে উল্টো আরো ক্ষতিগ্রস্ত হয় মিসাইলটি।
যে তিন জন এই রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। প্রশিক্ষণ শেষে ফের কাজে দিয়েছেন নাম গোপন রাখা ওই তিন বিমান বাহিনীর কর্মী। সূত্র: বিবিসি
