আগামী মার্চ মাসে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
শনিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বিএনপির এক বিশ্বস্থ সূত্র।
তবে মার্চের ঠিক কোন তারিখে এবং কোথায় বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে তা দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়নি।
