গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সোহেল তাজের আবেগঘন সাক্ষাৎ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৭:৫০

শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তানজীম আহমেদ সোহেল তাজ। এ সময় সোহেল তাজের সঙ্গে তার দুই বোন সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমেদ মিমি ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে জড়িয়ে ধরেন। তিনি যে একজন মমতাময়ী মা তা আবারও প্রকাশ পেল এই সাক্ষাতে।
IMG0
প্রধানমন্ত্রীর আন্তরিকতায় অভিভুত সোহেল তাজ আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী সোহেল তাজসহ তার দুই বোনকে আপ্যায়নও করান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে সোহেল তাজের আবেগঘন সাক্ষাতের ছবি ‘ব্রাদার অ্যান্ড সিস্টার রিইউনিয়ন!!!’ শিরোনামে দেন মিমি।

IMG1

এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
IMG2
প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে পদত্যাগ করে চলে যান দেশের বাইরে। তার সংসদীয় এলাকা গাজীপুরের কাপাসিয়ার সাংসদ এখন তার বোন সিমিন হোসেন রিমি।

IMG3