আলতাফ মাহমুদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১১:১৩
 
সাংবাদিক অলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 
রবিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, আলতাফ মাহমুদের মৃত্যুতে দেশ একজন একনিষ্ঠ সংবাদকর্মীকে হারাল।
 
তিনি প্রয়াত এই সাংবাদিক ইউনিয়ন নেতার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি  আলতাফ মাহমুদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
 
গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আলতাফ মাহমুদ।