সোস্যাল ইসলামী ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১২:১৭
হল-মার্ক কেলেঙ্কারির ‘নন-ফান্ডেড’ অংশের প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে সোস্যাল ইসলামী ব্যাংকের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
 
রবিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে তা‌দের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন এক‌টি দল তা‌দের জিজ্ঞাসাবাদ করছে। আর এ জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চল‌বে ব‌লে দুদক সূত্রে জানা গেছে।