‘আমাকে যে কোনো যৌক্তিক ও প্রাসঙ্গিক প্রশ্ন করুন’

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৬:১৪
 
দেশের শীর্ষ নায়ক তিনি। এদেশের চলচ্চিত্রে টানা প্রায় এক যুগ ধরে সেরা ব্যবসা সফল ছবি থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পে নির্ভরযোগ্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্বও পালন করছেন তিনি। নিজের ক্যারিয়ার ও সাংগঠনিক দায়িত্ব নিয়ে আলোচনায় মুখর হয়েছেন যেমন বিভিন্ন সময়, তেমনি সমালোচিতও  হয়েছেন বিভিন্ন প্রসঙ্গে বারবার।
 
সেই সব বিষয় নিয়েই ইত্তেফাক অনলাইন পাঠকের জবাবদিহিতায় অংশ নেবেন তিনি। প্রথমবারের মতো কোনো দৈনিক অনলাইনের এধরনের ইন্টারভিউতে অংশ নিতে যাচ্ছেন তিনি। টানা ১ সপ্তাহে বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত ইন্টারভিউ প্রকাশ করা হবে ইত্তেফাক অনলাইনে।
 
এ প্রসঙ্গে শাকিব খান ইত্তেফাক অনলাইনকে বলেন,‘আমার কাছে মনে হয়েছে এই ইন্ডাষ্ট্রির বর্তমান সংকটের সময়ে দর্শকদের চাহিদা, আমার কাছে তাদের প্রশ্ন কৌতুহলগুলো আমার নিজেরও শোনা প্রয়োজন। একারণেই আমার প্রিয় দৈনিক ইত্তেফাকসহ  ইত্তেফাক অনলাইনের সকল পাঠক ও সাবস্ক্রাইবারদেরকে অনুরোধ জানাচ্ছি যে কোনো ধরণের যৌক্তিক ও প্রাসঙ্গিক প্রশ্ন করুন আমাকে, আমি অবশ্যই আপনার প্রতিটি প্রশ্নের জবাব দেব।’
 
উল্লেখ্য, ইত্তেফাক অনলাইন বিনোদন এর উদ্যোগে শাকিব খানের প্রতি পাঠকদের এই প্রশ্ন আগামী ১ সপ্তাহ নেয়া হবে। দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজ এর কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন কিংবা ও ইত্তেফাক অনলাইনের ই-মেইলে আপনারা তাকে প্রশ্ন পাঠাতে পারেন।
 
আমরা আপনার প্রশ্নের ভিত্তিতেই চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে বিস্তারিত ইন্টারভিউ প্রকাশ করবো।
 
ই-মেইল