‘পাশে থাকো তাই ভালো লাগে’ সাফায়াত হোসেন আর নিঝু’র গাওয়া এই গানটির অডিও ট্র্যাক রিলিজ হয়েছিল বেশ আগে। গানটি মিষ্টি কথা ও সুরের টানে গানটি জনপ্রিয়তাও পায় খুব অল্প সময়েই।
এদেশের মেধাবী পিয়ানিস্ট ও কম্পোজার সাফায়াত হোসেন নিজের স্টেজ শো এবং রেকর্ডিং এ ব্যস্ত থাকায় গানটির ট্র্যাক রিলিজের সাথে সাথেই আর ভিডিওটি করেন নি। অবশেষে দীর্ঘ বিরতির পর সাফায়াত নিঝুর গাওয়া এই গানটির মিউজিক ভিডিও রিলিজ হলো।
মিউজিক ভিডিওটি নির্মান করেছেন ইয়ামিন ইলান। সম্প্রতি সাফায়াতের স্টুডিওতে এই গানটির শুটিং হয়। নতুন ভিডিও প্রসঙ্গে সাফায়াত হোসেন বলেন, ‘গানটির অডিও রিলিজের পর থেকে অনেকেরই খুব প্রশংসা শুনেছিলাম। আর এখন কোনো গানের ভিডিও রিলিজ না হলে আসলে গানটির আর কোনো বিস্তার লাভ করে না। এ কারনেই গানটির ভিডিও রিলিজের উদ্যোগ। আশা করছি যারা এতদিন এই গানটির ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন, তাদের চাওয়াটা পূরণ হবে।’
উল্লেখ্য, গানটিতে সহশিল্পী হিসেবে সাফায়াতের ছোট বোন কন্ঠশিল্পী নিঝু কন্ঠ দিলেও ভিডিওতে গানের নারী মডেল হিসেবে নিঝুর কন্ঠে লিপসিং করেছেন উঠতি মডেল অহনা।
