চলচ্চিত্র প্রযোজক কে এম আর মঞ্জুর আর নেই। গতকাল রাতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভোগছিলেন। শনিবার রাত প্রায় ২ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ রবিবার তার মরদেহ বারডেম হাসাপাতালের হিমাগারে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার মরদেহ দাফন করা হবে।
