ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আটক

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০০:৩৩

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীকে শহরের প্রাইম আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ‘ঠাকুরগাঁও শহরের প্রাইম আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে আটক ওই নারীর সঙ্গে অবৈধ মেলামেশারত অবস্থায় জয় চৌধুরী আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার জরিমানা করে তাদের সর্তক করে ছেড়ে দেওয়া হয়।’

এ বিষয়ে জানতে চেয়ে জয় চৌধুরীর মুঠোফোনে কল করা হয়। তিনি ঘটনা অস্বীকার করে মুঠোফোনের লাইন কেটে দেন।

আরও পড়ুনঃ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলি, হতাহত ২

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করে জয় চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে।’

ইত্তেফাক/নূহু