চট্টগ্রামে তেলের ড্রামে কোকেন পাওয়া ঘটনায় দায়েরকৃত মামলায় আমদানিকারক প্রতিষ্ঠানের প্রধান নুর মোহাম্মদকে আবারো রিমান্ডে চায় পুলিশ। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালতে হাজির তিনদিনের রিমান্ড চাওয়া হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানিয়েছেন, আবেদনের শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছে আদালত।
গত ১৫ জানুয়ারি নুর মোহাম্মদকে গ্রেফতার করে বিকালেই আদালতে হাজির করা হয়। রাতে আদালতের নির্দেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে। এরপর র্যাবের আবেদনে ১৭ জানুয়ারি নূর মোহম্মদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ৭ জুন চট্টগ্রাম বন্দরে থাকা একটি কনটেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
এই ঘটনায় ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদক আইনে একটি মামলা করে পুলিশ। পরে আদালতের নির্দেশে চোরাচালানের ধারা সংযোগের নির্দেশ দেয়।
