সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৬৩

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৬:৪৮
 
সরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় শিশু রয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ধারণা করা হচ্ছে রাশিয়ার বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
 
দেইর আল-জর শহরের পার্শ্ববর্তী খাসামসহ দুইটি শহরে গত শনিবার রুশ হামলায় প্রায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছিলেন। তার একদিনের মধ্যে রবিবার এই হামলা হল।
 
দেইর আল-জরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। এলাকাটি জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি বাহিনীকে সহায়তা করতে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। সূত্র: রয়টার্স