আরমেনিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২১:৪৯

আর্মেনিয়ায় বাংলাদেশের নতুন অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জসিম উদ্দিন। শুক্রবার তিনি দেশটির রাজধানী ইরেভানে প্রসিডেন্ট সেরঝ সারগস্যানের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

 
পরিচয়পত্র পেশের সময় তিনি আরমেনিয়ার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। জসিম উদ্দিন গ্রিসে বাংলাদেশের আবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।