বিশ্বজুড়ে এখন আইএস আতঙ্ক। সেই আইএসের সঙ্গে যুক্ত হয়ে এবার শিরোনামে এলেন পপ তারকা জাস্টিন বিবার। খানিকটা আঁতকে ওঠার মতোই খবর এটি। বিবারের ভক্ত ছড়িয়ে আছে পুরো বিশ্বে। তার গানের ভক্তদের তালিকায় তরুণদের সংখ্যাই বেশি। সেই তরুণদের জনপ্রিয়তাকেই পুঁজি করেছে আইএস। তাদের সাংগঠনিক টুইটার অ্যাকাউন্টে জাস্টিন বিবারকে হ্যাশট্যাগ করে তার একটি মিউজিক ভিডিও পোস্ট করা হয়।
এরমধ্য দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে তারা। তরুণরাই তাদের মূল লক্ষ্য। পোস্টে দেখা যায়, ‘মেসেজ টু ইসলামিক ওয়েস্ট’ শিরোনামের ১৫ মিনিট ব্যাপ্তির ভিডিওতে জাস্টিন বিবারকে হ্যাশট্যাগ যুক্ত করা হয়েছে। টুইটারে বিবারের ফলোয়ারের সংখ্যা ৭ কোটি ৪০ লাখ। ধারণা করা হচ্ছে, তাকে হ্যাশট্যাগের মধ্য দিয়ে অনেক বড় একটি অংশের দৃষ্টি আকর্ষণ করতে পারবে।
