মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে আগামী ২৩ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এমপি হান্নান ও তার ছেলে রফিক আজাদের জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
সোমবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর সুলতার মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও এস এম শাজাহান।
