চার সিটিতে বায়ুদূষণ রোধে পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৪:২৪
ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর এই চার সিটি করপোরেশনের বায়ু দূষণ রোধে কি পদক্ষেপ রয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
 
আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশেনের মেয়রদের এই বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 
 
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খায়রুজ্জামানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
 
একইসঙ্গে বায়ু দূষণ রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
 
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুলহাসউদ্দিন ও মুজিবুর রহমান এই রিট দায়ের করেন।