‘পৌর নির্বাচনে এমপিদের প্রচারণায় কেন সুযোগ নয়’

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৬:১২
পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় কেন সুযোগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 
 
আগামী তিন সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও স্থানীয় সরকার সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন, একেএম শহীদুল হকের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই রুল জারি করেন। 
 
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম নুরুন্নবী হাইকোর্টে এই রিট দায়ের করেন।