চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় লালবর (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রানীহাট্টি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লালবর উপজেলার পার ঘোড়া পাখিয়া গ্রামের কেতাবুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার এস আই লুত্ফর রহমান জানান, লালবর বাইসাইকেল যোগে শ্বশুর বাড়ি আসছিলেন। তিনি রানীহাট্টি বাজার এলাকায় পৌঁছালে সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে লালবর গুরুতর আহত হন। স্থানীয়রা ও তার আত্মীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিত্সার পর রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
