‘ওয়ান অ্যান্ড অনলি হিরো শাকিব, প্রযোজক হিসেবে সফল অনন্ত’

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৫:৫৫
 
রাজ্জাকের পরেই বাংলা চলচ্চিত্রের সেরা নায়ক হিসেবে রাখতে চান শাকিব খানকে। বললেন মিশা সওদাগর। সম্প্রতি মিশা সওদাগর একটি স্যাটেলাইট চ্যানেলে লাইভ ইন্টারভিউতে এ কথা বলেন। এছাড়া সেরা তিন নায়কের তালিকা উল্লেখ করে বলেন, ‘শাকিবের পরে বাপ্পী ও সায়মনের সম্ভাবনা রয়েছে। এছাড়া অনন্ত একজন প্রযোজক হিসেবেই পারফেক্ট।
 
এ প্রসঙ্গে চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘দেখুন একটা পরিসংখ্যান করলেই বেরিয়ে আসবে যে, অনন্ত’র মোস্ট ওয়েলকাম থেকেই সফলতা শুরু। কারণ সে ছবিতে আমি ছিলাম। পরিপূর্ণ ফিল্মি ব্যাপার ছিল। এছাড়া একজন প্রযোজক হিসেবে তিনি পারফেক্ট। তার ছবির গান থেকে শুরু করে ফাইট অনেক উন্নত হয়। কারণ তিনি সেই সব খরচে কোনো কমতি করেন না। তাই এই ইন্ডাষ্ট্রির জন্য প্রযোজক অনন্তকে প্রয়োজন রয়েছে।’
 
এর বাইরে বর্তমান চলচ্চিত্রের ওয়ান অ্যান্ড অনলি হিরো হিসেবে এগিয়ে রাখতে চান শুধুই শাকিব খানকে। মিশা বলেন, ‘দেখুন শাকিব খান হলো, রিয়েল হিরো। ও হাসলে দর্শকেরা হাসে, ও কাঁদলে দর্শকেরা কাঁদে। তবে নিজের প্রিয় বা আকাঙ্খিত চরিত্র প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, আমি আমার অভিনয়ের এই ৩০ বছরের ক্যারিয়ারে অনেক চরিত্রে কাজ করেছি। কিন্তু এখন মেথর এর চরিত্রে কাজ করতে চায়। একেবারে সমাজের নিম্নশ্রেনীতে আমি বুঝতে চায়, নিজেকে উপস্থাপন করতে চায়।
 
তবে নতুন সুপারস্টার এর সম্ভাবনা হিসেবে এগিয়ে রাখেন আরেফিন শুভ’কে। মিশা সওদাগর বলেন, শুভ’র অনেক ভুল বা খামখেয়াল আছে। তবে ও সেগুলো তার বয়সের সাথে সাথে কাটিয়ে উঠতে পারলে শুভ’র দারুণ সম্ভাবনা রয়েছে।