ক্যামেরুনে উত্তরাঞ্চলের একটি গ্রামে চারটি আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্মকর্তা। সোমবার সকালে করা এই হামলার দায়ভার কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে সশস্ত্র সংগঠন বোকো হারাম এর সঙ্গে সংশ্লিষ্ট।
এর মধ্যে দুইজন বোডোর কেন্দ্রীয় মার্কেটের প্রবেশ ও বের হওয়ার পথে হামলা চালায়।
এক কর্মকর্তা জানান, চারজন হামলাকারী বোডোতে হামলা চালায়। হামলায় ২৫ জন নিহত হন। এছাড়া আহত হয় বেশ কয়েকজন।
বোডোতে এমন হামলাই প্রথম নয়। গত ডিসেম্বরের শেষদিকে দুই নারী হামলাকারী শহরটির প্রবেশপথে হামলা চালায়। তবে সে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: রয়টার্স
