একসঙ্গে মোদী ও ওলাদের মেট্রোরেল ভ্রমণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৯:৫৪
একসঙ্গে মেট্রোরেল ভ্রমণ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ। সোমবার দিল্লির পার্শ্ববর্তী গুরগাও এ ইন্টেরিম সেক্রেটারিয়েট অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্স এর উদ্বোধন উপলক্ষে পরিবেশবান্ধব এই ট্রেন ভ্রমণ করে তারা।
 
সোমবার বিকেল ৩ টার কিছু পরে এই দুই নেতা ট্রেনে উঠেন। এ সময় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াসসহ ফরাসী প্রতিনিধিদল ও ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ভারতের প্রধানমন্ত্রী তার টুইটার একাউন্টে তাদের ট্রেনভ্রমণের ছবি পোস্ট করেছেন।
IMG0
রবিবার ভারতে সফরে যাওয়া ওলাদ আইএসএ’র সদর দফতর এর নির্মাণকাজও উদ্বোধন করবেন। গুরগাওয়ে ন্যাশনাল ইন্সটিটিউট অফ সোলার এনার্জিতে এটি অনুষ্ঠিত হবে।