তুরস্ক ও গ্রিস সীমান্তে আন্তর্জাতিক সমাবেশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২০:৩৮
'ইজিয়ান সাগরে হিম শীতল জলে আর কোন শিশু ও যুদ্ধ বিধ্বস্ত অভিবাসীর মৃত্যু নয়' স্লোগানে গত শনিবার ও রবিবার তুরস্ক ও গ্রিস সীমান্তে বিক্ষোভ সমাবেশ করেছে ১০২টি মানবাধিকার সংগঠনসহ গ্রিস বাংলাদেশ ওয়েলফেয়ারের নেতৃবৃন্দ। 
 
মানবাধিকার লংঘন বন্ধ করতে বিক্ষোভকারীরা ওই দুই দিন স্লোগানে মুখর করে রাখে গ্রিস-তুরস্ক সীমান্ত। পাশাপাশি সীমান্তের অপর দিকে তুরস্কের মানবাধিকার সংগঠনগুলোও সভা সমাবেশ করে।
IMG0
প্রতিদিনই ইজিয়ান সাগরে ডুবে ৫০ থেকে ৬০ জন অভিবাসী মৃত্যু বরণ করছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। সংগঠনগুলো যুদ্ধকালীন তৎপরতায় অতিসত্বর অভিবাসীদের জন্য প্রবেশপথ খুলে দেয়ার আহ্বান জানান।
IMG1
 
গ্রিস ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন আরিফুল রহমান আরিফ, খালেক মাতবর, মোশারফ, শহিদুল ইসলাম, রিয়াদ লস্কর ও হেলাল আহমেদ।