প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশকে জনগণের সেবক হতে হবে। তাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণ না করতো তবে পরিস্থিতি স্বাভাবিক থাকতো না। পুলিশকে ডিজিটালাইজড করা হচ্ছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার ঘোষণা দেন।
IMG0
প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে থাকবে। আমরা এ দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করবো। বাংলাদেশ হবে শান্তিময় দেশ।
IMG1
তিনি আরো বলেন, পুলিশ দেশপ্রেম নিয়ে তাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। আজ রাষ্ট্রপতি পদক যারা পেয়েছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি।
IMG2
