ময়মনসিংহের মুক্তাগাছার সীমান্তবর্তী জয়বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ঐ নারীকে ময়মনসিংহ কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
২ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ইব্রাহিম জানান, রাতে অভিযান চালিয়ে জয়বাংলা বাজার এলাকা থেকে মোছা: রিনা খাতুনকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় তার বসত ঘরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ২৪টি প্যাকেটে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় । এব্যাপারে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা হয়েছে ।
