স্টার্টআপদের স্কিল ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং এবং আইডিয়া জেনারেট করতে রিকানেক্ট ফাউন্ডেশন কোর্স চালু করছে এসডি এশিয়া। নতুন উদ্যোক্তারা এই অনলাইন কোর্সটির মাধ্যমে নিজেদের স্কিল অনেক বাড়িয়ে নিতে পারবেন। নেটওয়ার্কিং এবং স্কলারশিপেরও সুযোগ থাকবে কোর্সটির মাধ্যমে।
দক্ষিণ এবং মধ্য এশিয়ার স্টার্টআপদের স্কিল ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং এবং আইডিয়া জেনারেট করার মত সাহায্য করে যাচ্ছে রিকানেক্ট। রিকানেক্টের অ্যাডভাইসারি গ্রুপের সদস্য হিসেবে কাজ করবে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার্টআপ কন্টেন্ট এবং ইভেন্ট প্লাটফর্ম এসডি এশিয়া।
কোর্সটি পরিচালনা করবেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির(এমআইটি) সোলান স্কুল অফ ম্যানেজমেন্টের এক্সপার্ট জো হাদজিমা এবং ভাল লিভাদা।
কোর্সটি স্টার্টআপদের জন্য থাকছে ৬ সপ্তাহব্যাপী ট্রেনিং সেশন( ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু)। এছাড়া মার্চ-এপ্রিল জুড়ে এক্সপার্টদের কাছ থেকে ব্যবসা সাফল্যের উপায়, কাস্টমার রিলেশন এবং টিম নিয়ে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এপ্রিল/মে মাসে ভারতে অনুষ্ঠিতব্য হ্যাকাথনে স্কলারশিপসহ অংশ নেয়ার সুযোগও থাকছে। আর অ্যাসাইনমেন্ট সম্পন্ন হওয়ার পর সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করা হবে।
রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন-https://goo.gl/OAhwRo
ভারতের ব্যাঙ্গালুরে হ্যাকাথনে অংশ নেয়ার সুযোগ:
ভারতের ব্যাঙ্গালুরুতে এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য হ্যাকাথনে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলংকা থেকে একজন করে উদ্যোক্তা স্কলারশিপ পাবেন। আবেদন করার শেষ তারিখ জানুয়ারি ৩১। আবেদন করতে ভিজিট করুন- http://goo.gl/hCMEsi
IMG0
