রাব্বীর মামলা গ্রহণে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৬:৩৭
 
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় এজাহার গ্রহণে হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিমকোর্টের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বিভাগে এই আবেদন দাখিল করেন রিট আবেদনকারীরা।
 

এর আগে গত ১৮ জানুয়ারি হাইকোর্ট সাময়িক বরখাস্তকৃত এসআই মাসুদ সিকদারের বিরুদ্ধে করা রাব্বীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দেয়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। এখন স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন রিটকারী একেএম এহসানুর রহমান, জুলফিকার আলী জুনু ও জাহিদ হোসেন।