শাহ এএমএস কিবরিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৭:৩৯
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার। দিবসটি উপলক্ষে তার জন্মস্থান হবিগঞ্জ ও ঢাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া, তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিদ্দিক আলী, আবদুর রহিম ও আবুল হোসেন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
 
এদিকে হবিগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং কিবরিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা বুধবার জেলার বৈদ্যেরবাজার এলাকার কিবরিয়া স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
 
মরহুম কিবরিয়ার পরিবারের সদস্যরা সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে।