রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক হাসান পারভেজ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, দাবিকৃত চাঁদা পরিশোধ না করলে সংগঠনটি তার পরিবারের একজন সদস্যকে অপহরণ করবে বলে হুমকি দিয়েছে।
মডেল থানার এসআই সেলিম রেজা বলেন, ‘এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন ওই ভুক্তভোগী শিক্ষক। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, সোমবার দুপুর দুইটা ৫০ মিনিটে ০১৮২০১৪৩৯৪৪ নম্বর থেকে ওই শিক্ষকের মোবাইলে জেএমবি পরিচয়ে একটি কল আসে।
