নতুন বছর উপলক্ষ্য তোশিবা ব্রান্ডের বিভিন্ন মডেলের পোর্টেবল হার্ডড্রাইভের সঙ্গে উপহার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।
এ অফারের আওতায় যেকোন মডেলের তোশিবা পোর্টেবল হার্ডড্রাইভ ক্রেতারা পাবেন একটি আকর্ষণীয় হার্ডড্রাইভ ক্যারি কেস। বর্তমানে বাজারে তোশিবা ব্রান্ডের ১, ২ ও ৩ টেরাবাইট স্পেস সম্পন্ন পোর্টেবল হার্ডড্রাইভ পাওয়া যাচ্ছে যার মূল্য যথাক্রমে ৫২০০ টাকা, ৮৮০০ টাকা এবং ১২৫০০ টাকায়।
