বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ ফান্ড অধ্যাদেশ ১৯৮৬ রহিত করে এর বিষয়বস্তুর আলোকে নতুনভাবে বিধান করে মঙ্গলবার সংসদে বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল পাস করা হয়েছে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানকে চেয়ারম্যান করে ৮ সদস্যের বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়েছে।
বিলে বোর্ডের সভা, কোরাম, ক্ষমতা, তহবিল, অনুদান প্রদান, অনুদানের পরিমাণ, হিসাবরক্ষণ ও নিরীক্ষাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, রওশন আরা মান্নান, স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম ও আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়।
