জুতার নকশা করলেন নেইমার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২১:০৫
 
ফুটবল মাঠের শিল্পদক্ষতা এবার ডিজাইন রুমে নিয়ে গেলেন নেইমার। ব্রাজিলের চিত্রশিল্পী ব্রুনো বিগের সঙ্গে মিলে নাইকির নতুন জুতার নকশা করেছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
 
নাইকির বিশেষ এই জুতা ‘অউসাদিয়া আলেগ্রিয়া’ হাইপারভেনম ফ্যান্টম টু বুটের নকশা মূলত জীবনের প্রতি নেইমারের দৃষ্টিভঙ্গীকেই উপস্থাপন করে। ‘আলেগ্রিয়া’ শব্দটি নেইমারের ফুটবল উপভোগ করার বিষয়টি বোঝায়। আর অউসাদিয়া মানে সাহসিকতা; এটা ২৩ বছর বয়সী নেইমারের স্টাইলকেই উপস্থাপন করে।
 
নাইকি ফুটবলকে নেইমার বলেন, ‘‘আমি ‘আলেগ্রিয়া’ শব্দটিকে মিলিয়েছি ফুটবল খেলা আর বেঁচে থাকার আনন্দের সঙ্গে; যেটা আমি সবেচেয়ে ভালোবাসি। আর ‘অউসাদিয়া’ বোঝায় ভিন্ন কিছু করার দুঃসাহসকে, যেটা মানুষ দেখার আশা করে না।”
 
এই জুতা এক অনুষ্ঠানের মাধ্যমে নেইমারের হাতে তুলে দেয় নাইকি। সেখানে শিশুদের একটি ফুটবল টুর্নামেন্টেও অংশ নেন তারকা এই ফরোয়ার্ড। চোট কাটিয়ে আগামী বুধবার স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে আথেলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেললে নেইমারের পায়ে নুতন এই জুতা দেখা যেতে পারে।

খবর বিডিনিউজের।