মালদ্বীপ সরকারের ওপর নিষেধাজ্ঞার আহ্বান নাশিদের

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২১:৩৩
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ তার দেশের সরকারের কর্তাব্যাক্তিদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে আন্তর্জাতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে। নাশিদের ব্যক্তিগত আইনজীবী মালদ্বীপে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার হতে পারে বলে সতর্ক করেছেন।
 
যুক্তরাজ্যে চিকিৎসা করতে যাওয়ার জন্য গত সপ্তাহে সাময়িকভাবে মুক্তি পেয়েছেন নাশিদ। তিনি মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তড়িঘড়ি বিচার করে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।
 
পিঠের চিকিৎসা করতে ৩০ দিনের জন্য মালদ্বীপ ছাড়ার অনুমতি দেয়া হয়েছে নাশিদকে। সূত্র: রয়টার্স