আরেকটি ক্যামেরা প্রধান সাশ্রয়ী স্মার্টফোন উন্মোচন করেছে লেনোভো। ‘লেনোভো কে৫ নোট’ নামের এই ফোন শুরুতে চীনের বাজারে ছাড়া হবে। ডিভাইসটি বিশ্ব বাজারে কবে নাগাদ আসবে তা এখনো জানা যায়নি। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
চাহিদা বাড়ায় কিছু দিন পর পর নতুন নতুন স্মার্টফোন আনছে লেনোভো। এরই ধারাবাহিকতা এবার উন্মোচন করা হয়েছে কে৫ নোট।
চীনের বাজারে স্মার্টফোনটি ১৬৭ মার্কিন ডলারে পাওয়া যাবে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ হাজার ১০০ টাকা। রুপালি ও সোনালি রঙে মিলবে এই ডিভাইস।
লেনোভো কে৫ নোটে ১৯২০–১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ১ দশমিক ৮ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিপ পি২০ এবং অপারেটিং সিস্টেম হিসেবে ৫ দশমিক ১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
২ জিবি র্যামের এই ফোনে ১৬ জিবির অভ্যন্তরীণ তথ্য ধারণ ক্ষমতা রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
স্মার্টফোনটির ১৩ মেগাপিক্সেলের (এমপি) রিয়ার ক্যামেরাটিতে রয়েছে এলইডি ফ্লাশের ডুয়াল টোন। আর এতে সেলফি তোলার জন্য রয়েছে ৮ এমপি
ফ্রন্ট স্ন্যাপার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডলবি অ্যাটমস সমৃদ্ধ এই ফোন ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সমর্থন করবে।
