দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। টাইগারদের ২৪০ রানের জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬ ওভার শেষে চার উইকেট হারিয়ে ৮৬ রান করেছে প্রোটিয়ারা।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ২৪০ রান করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত করেন সর্বোচ্চ ৭৩ রান। যুবাদের ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পাঁচ রানে প্রথম উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার। কাইল ভেরেনেকে সাইফ হোসেনের ক্যাচে পরিণত করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলীয় ২৭ ও ৪৪ রানে মুল্ডার ও জর্জিকে তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলীয় ৬০ রানে মুনসামিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাইদ হোসেন। ওপেনার লিয়াম স্মিথ ৪৫ রান করে অপরাজিত আছেন, তার সঙ্গে ১০ রান করে উইকেটে আছেন ডায়ান গালিয়েম।
