খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) বন্ড লাইসেন্স ও লক বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) স্থগিদের আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে বন্দরে আটকে থাকা ১৮টি এলসির মাধ্যমে কেপিপিএলের আমদানি করা পণ্য ১৫ দিনের মধ্যে খালাসেরও নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষ এই আদেশ দেয়।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মো. রুহুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এস এম মনিরুজ্জামান ও সহকারী অ্যার্টনি জেনারেল প্রতিকার চাকমা।
গত ২৬ অগাস্ট মংলা কাস্টমস হাউজ কোনো কারণ দর্শানো ছাড়াই কেপিপিএলের বন্ড লাইসেন্স ও বিন লক স্থগিতের পাশাপাশি প্রতিষ্ঠানটির আমদানি পণ্য খালাস বন্ধ করে দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গতবছর রিট করেন কেপিপিএলের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩০ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে। আজ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় দেয়।
