এবার ২৫ কেজি ওজন কমাতে হবে আমিরকে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৫:৫১
পরবর্তী ছবি ‘দঙ্গল' এর জন্য ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছে আমির খানকে। এবার ছবিটির শেষ অংশের জন্য এই বাড়তি ওজন কমিয়ে সুশীল কুমারের মতো শরীর বানাতে হবে ‘পিকে’ তারকাকে। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
এ ব্যাপারে আমির খান জানিয়েছেন, ‘দঙ্গল ছবির প্রায় নব্বই শতাংশ শুটিং হয়ে গেছে। আপনারা জানেন আমাকে এই ছবির জন্য অনেকটা ওজন বৃদ্ধি করতে হয়েছে। কিন্তু অনেকেই জানেন না এই একই ছবির জন্য আমাকে আবার ওজন কমাতেও হবে।
 
আমির আরও যোগ করেন, শুধু ওজন কমানো নয় আমাকে সুশীল কুমারের মতো শরীর বানাতে হবে।'
 
দঙ্গলে আমিরকে ভারতের হরিয়ানাবাসী মহাবীর ফোগটের চরিত্রে দেখা যাবে। ছবিটিতে মহাবীরকে তরুণ এবং বৃদ্ধ দুই অবস্থাতেই তুলে আনা হয়েছে। তরুণ অবস্থায় মহাবীর খানিকটা রোগা ছিলেন এবং বৃদ্ধ অবস্থায় ছিলেন মোটাসোটা।
 
আমির জানিয়েছেন, ‘ছবিতে আমার বৃদ্ধ অবস্থার শুটিং শেষ। এবার তরুণ মহাবীরের চরিত্রে শুটিং শুরু করবো আমি। সেজন্য ইতোমধ্যেই ওজন কামানোর প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। শুটিং আবার জুন মাসে হবে। ততদিনে আমাকে ২৫ কেজি ওজন কমাতে হবে এবং 'গজনী' বা 'ধূম ৩' তে যেমন শরীর বানিয়েছিলাম সেরকম বানিয়ে ফেলতে হবে। এটা আমার জন্য খুব বড় চ্যালেঞ্জ।’
 
এই ছবির জন্য আমির যে শুধু ওজন বৃদ্ধি করেছেন তা নয়‚ সাদা চুল এবং দাড়িও রেখেছেন। দঙ্গলের শুটিং করতে গিয়ে তিনি কিছুদিন আগে আহতও হন।