খুলনা জেলা ছাত্রদল সভাপতি কামরান হাসানকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে নগরীর কেসিসি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ছাত্রদল নেতা কামরান হাসানের বিরুদ্ধে নাশকতার ৪টি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বুধবার দুপুরে সদর থানা সংলগ্ন দলীয় কার্যালয় থেকে ফেরার পথে থানার মোড় থেকে পুলিশ ছাত্রদল নেতা কামরান হাসানকে গ্রেফতার করে।
