কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৭:৩৭
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
জানা যায়, কোতোয়ালী মডেল থানা পুলিশের দল আদর্শ সদর উপজেলার তেলকুপি বাজার ও শ্রীপুর এলাকায় মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালায়। এ সময় ১০০ কেজি গাঁজা ও ২টি মাইক্রোবাসসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের হালিম (৩৩), ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামের রাসেল (২৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরারন গ্রামের মাজেদ (৩২)। 
 
কোতোয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, আটককৃতদের বিরুদ্ধে বুধবার সকালে থানায় পৃথক মামলা হয়েছে। তাদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।