‘আওয়ামী লীগকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে হবে’

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২০:০০
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ মো. আশরাফুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে হবে।’
 
বুধবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাদেশের তৃণমূল নেতাদেরকে মূল্যায়ন করতে শুরু করেছে। এ সম্মেলনের মাধ্যমে আপনারা নেতা নির্বাচন করবেন।’
 

তিনি আরো বলেন, চাঁদপুরের বেশ কয়েকজন সম্মানিত নেতা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। আর এ কারণেই চাঁদপুরের প্রতি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর আলাদা সুনজর রয়েছে।